বিনোদন

বিয়ে না করায় কিশোরের আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি,পাবনা: বিয়ে নিয়ে নানা স্বপ্ন দেখেছিলো সে। বিয়ে না করায় বিষপানে আত্মহত্যা করেছে মো. শান্ত (১৬) নামের এক কিশোর। ঘটনাটি পাবনার চাটমোহরে।

শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শান্ত উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের আবদুল আলিমের ছেলে।

শান্তর স্বজনদের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান জানান, শান্ত খুব গরিব ঘরের সন্তান। তার বাবা কৃষি কাজ ও দিনমজুরি করে সংসার চালান। কিছুদিন আগে শান্তর বড় ভাই পারিবারিকভাবে বিয়ে করেন। এতে তাদের সংসারের খরচ বেড়ে যায় এবং পরিবারটি দেনাগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় শান্ত বিয়ে করবে বলে জেদ করে। এতে তার বাড়ির লোকজন সাংসারিক অভাবের কারণে তার কথায় সম্মতি দেননি। এছাড়া তার বিয়ের বয়সও হয়নি।’

ওসি আর জানান, বিয়ের জন্য শান্ত বাড়িতে বেশ কিছুদিন ধরেই ঝগড়া করে আসছিল। সর্বশেষ শুক্রবার সকালেও সে বাড়িতে ঝগড়া করে। এরপর সকাল ৯টার দিকে সে তার নিজ ঘরে বিষপান করে। তার মা বিষয়টি টের পান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা