বিনোদন

সিনেমায় কাজ করবে না পার্ণো

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী পার্ণো মিত্র। ২০০৭ সালে টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ২০১১ সালে ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন।

প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়ান পার্ণো। এর সুবাদে তার সিনে ক্যারিয়ার উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তীতে তিনি ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘বেডরুম’, ‘গ্ল্যামার’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’, ‘সাহেব বিবি গোলাম’ ‘ডুব’ ও ‘আলিগড়ের গোলকধাঁধা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

তবে পার্নো সম্প্রতি জানিয়েছেন, নতুন কোনো সিনেমায় আপাতত কাজ করতে চান না। এর কারণ মহামারি করোনাভাইরাস। অভিনেত্রী জানান, করোনার কারণে বেশ কিছু সিনেমা আটকে আছে। নতুন কাজ করলে সেটা কবে নাগাদ শেষ করতে পারবেন, বা কবে মুক্তি পাবে, কিছুরই নিশ্চয়তা নেই। সেজন্যই নতুন সিনেমা করতে আগ্রহী নন তিনি।

এদিকে কিছু দিন আগেই করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন পার্ণো মিত্র। এরপর থেকেই কিছুটা অসুস্থ বোধ করছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ভীষণ দুর্বল। গত ২৬ এপ্রিল আমি করোনা পজিটিভ হই। সে সময় প্রচণ্ড জ্বর ছিল আমার। তারপর ফের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর জ্বর এসেছে। গায়ে অসহ্য ব্যথা রয়েছে। আমার জন্য এটা ভীষণ যন্ত্রণাদায়ক।’

করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কিত পার্ণো মিত্র। তাই সবাইকে সাবধান থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কোভিড এখনও রয়েছে। পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। কিন্তু সাধারণ মানুষ এখনও খুবই অসচেতন। রাস্তায় বের হলে খুব কম লোকই মাস্ক পরছে। এ রকম যদি আচরণ হয় তাহলে কোভিডের তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না। আমি অনেককে জানি যারা ভ্যাকসিন নিতে আগ্রহী নন। কী কারণে তারা ভ্যাকসিন নিচ্ছেন না আমি সেটাও বুঝতে পারছি না।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা