বিনোদন

রহস্যময়ী তিনি!

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নায়িকা হিসেবে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছেন আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ নির্বাচিত হয়েছে উৎসবের অফিসিয়াল সিলেকশন বিভাগ আঁ সার্তে রিগায়। এই সিনেমায় নাম ভুমিকায় অভিনয় করে অসংখ্য প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

আগামী ১৭ জুলাই ঘোষণা করা হবে পুরস্কার। সেখানেই বর্তমানে অবস্থান করছেন অভিনেত্রী। এরই মাঝে প্রকাশ্যে এলো আর এক রহস্যময়ী বাঁধন।

ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ শিরোনামের থ্রিলার ওয়েব সিরিজে দেখা মিলল এই রহস্যময়ী বাঁধনের।

এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। হাড় হিম করা রহস্যে ঘেরা পুরো সিরিজ। আর সেই রহস্যের মূলে আছেন মুসকান জুবেরী চরিত্রে অভিনয় করা বাঁধন।

একটি অদ্ভুত রেস্তোরাঁকে ঘিরে গড়ে উঠেছে ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজের গল্প। এখানে রয়েছে অদ্ভুত সব খাবার। যেমন-নিরুপম নাল্লি নীহারি, মুস্কানি মিঠাই, আতর বিরিয়ানি, খাসনবিসের খো সুয়ে, শিকদার শিককাবাব ইত্যাদি।

এসব খাবারের খ্যাতি চারদিকে ছড়িয়ে যায়। প্রচুর মানুষ এখানে খেতে আসেন। কিন্তু কেন? সেই রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে নানা বিস্ফোরক তথ্য।

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। ওপার বাংলার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর ব্যানারে আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।

ওয়েব সিরিজটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, রাহুল বোস, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা