বিনোদন

আলিয়ার এক গানেই তিন কোটি

বিনোদন ডেস্ক : বাহুবলীর পর থেকেই প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে নির্মাতা এসএস রাজামৌলির আসন্ন ‘আরআরআর’ সিনেমা । হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ হচ্ছে রেকর্ড পরিমাণ বাজেটের এই সিনেমাটি।

এতে মুখ্যভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা এনটি রামা রাও জুনিয়র, রামচরণ, এবং বলিউড তারকা অজয় দেবগনকে। আর এই সিনেমায় অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। এতে আলিয়ার চরিত্রের নাম সীতা।

‘আরআরআর’ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে তাকে। এই সিনেমার একটি গানের নাচের দৃশ্যের জন্য ধার্য করা হয়েছে তিন কোটি রুপির বাজেট। যা বাংলাদেশি টাকায় তিন কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার বেশি।

সিনেমাটির পোস্ট প্রোডাকশনের সব কাজ প্রায় হলেও মুক্তি পেতে এখনও কয়েক মাস বাকি রয়েছে। তাই আলিয়াকে কেন্দ্র করে এই সিনেমায় একটি গানের নাচের দৃশ্য শুট করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

বলা হচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে নাকি এর আগে কোনো নাচের দৃশ্য শুটের জন্য এতো টাকার বাজেট হয়নি। এই গানের পোশাকের বাজেটই নাকি ছাড়িয়েছে এক কোটি টাকার বেশি। এর আগে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ কিংবা ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার গানের দৃশ্যের জন্যও নাকি ছিল আকাশছোঁয়া বাজেট। সেই তালিকায় রয়েছে রাজামৌলিরই বাহুবলীর গানের বাজেটও।

তবে ‘আরআরআর’র এই গান নাকি বাকি সব বাজেটকে ছাপিয়ে যাবে। জোর গুঞ্জন চলছে এই গান নাকি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে শুটিং হবে এই নাচের দৃশ্যের। এই শুটিংয়ের জন্য এ মাসের শেষেই হায়দরাবাদে যাবেন আলিয়া।

বেশ উচ্ছ্বসিত আলিয়া। বৃহস্পতিবারও (১৫ জুলাই) নিজের ইনস্টাগ্রামে এই সিনেমাটি নির্মাণের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে আলিয়া লিখেছেন, এই ধরনের একটি উদ্দীপনাময় দলের অংশ হতে পেরে আমি আনন্দিত। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পাবে ‘আরআরআর’।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা