বিনোদন

আবারও নুসরাতকে আক্রমণ

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রামে নতুন করে পোস্ট করে আবারও নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন নুসরাত জাহান। পোস্টের মন্তব্য বক্সে নানা কদর্য ভাষা আক্রমণ করেন একাধিক নেটিজেন।

বহুদিন ধরেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই সাংসদ অভিনেত্রী। আর এই চর্চার বিষয় এতদিনে কমবেশি সকলেরই জানা। নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, আর তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর এখন নেট দুনিয়ায় জলভাত। যা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে অভিনেত্রীকে।

বৃহস্পতিবারও (১৫ জুলাই) নতুন ইনস্টাগ্রাম পোস্টের কারণে ফের নেটিজেনের আক্রমণের মুখে পড়তে হল নুসরাতকে। পরনে গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট, আর উস্কোখুস্কো চুল, চোখে চশমা। এক্কেবারে ঘরোয়া বেশে তোলা দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। নেটিজেনদের উদ্দেশ্য করে ক্যাপশনে লেখেন, মানুষের উপর কিছুটা সার দিলাম, যাতে তারা বেড়ে ওঠে।

এই ক্যাপশনের পাশে দুটো হাসির স্মাইলি জুড়ে দিয়েছেন তিনি। নুসরাতের এই পোস্টের পরই কিছু নেটিজেন তাকে ফের আক্রমণ করে কমেন্ট করতে থাকেন। একজন লেখেন, ‌`নিজের জীবনেও কিছুটা সার দিন।'

এমনকি মৃত্যুর প্রসঙ্গ টেনে এক নেটিজেন অশালীন আক্রমণ করে লেখেন, মৃত্যুর আগে জানিয়ে দাও তোমাকে দাহ করা হবে নাকি দাফন? তবে নুসরাতের বহু অনুরাগীই এ ধরনের আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক অনুরাগী প্রতিবাদ করে পাল্টা জবাবে লেখেন, সম্মান দিয়ে কথা বলতে শিখুন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা