বিনোদন

মারা গেছেন অভিনেত্রী সুরেখা সিক্রি

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী সুরেখা সিক্রি। শুক্রবার (১৫ জুলাই) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউডের গুণী এই অভিনেত্রী। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

অনেক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন সুরেখা সিক্রি। ২০১৮ সালে স্ট্রোক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন সুরেখা। এরপর ২০২০ সালে ফের ব্রেন স্ট্রোক। তখন থেকেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই অভিনেত্রী।

অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা চলছিল না তার। ওই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউড অভিনেতা সোনু সুদ, গজরাজ রাও এবং নির্মাতা অমিত শর্মা। তবে নিজের এই অর্থকষ্টের কথা প্রকাশ্যে আনতে চাননি অভিনেত্রী। তিনি চেয়েছিলেন সুস্থ হয়ে কাজে ফিরতে। কাজের সহযোগিতাই চেয়েছিলেন সবার কাছে।

‘বাধাই হো’ সিনেমার দাদি চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল সুরেখা। এজন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা