বিনোদন

‘নিশা লাগিলো রে’ গাইলেন চঞ্চল-শাওন

বিনোদন প্রতিবেদক: নন্দিত অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন এবার গাইলেন হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। এর আগে ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি গেয়ে ব্যাপক সাড়া ফেলেন তারা। কপিরাইট ইস্যুতে গানটি নিয়ে জলঘোলা কম হয়নি। সব কিছু ছাপিয়ে চঞ্চল-শাওনের গাওয়া গানটি উঠে আসে শ্রোতা-দর্শকদের পছন্দের শীর্ষে। ফের তারা একঙ্গে গাইলেন নতুন গান।

সম্প্রতি আইপিডিসি আয়োজিত সংগীতা আসর ‘আমাদের গান’র দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে। গতবারের মতো গানটির সংগীতায়োজনও করেছেন পার্থ বড়ূয়া। আসছে ঈদে 'আমাদের গান'-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন বলেও শিল্পীরা জানান।

ঞ্চল চৌধুরী বলেন,আমরা পোশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর ‘নিশা লাগিলোরে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি।’

মেহের আফরোজ শাওন বলেন, ‘আইপিডিসি আমাদের লোক গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলোরে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ূয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুদ্ধ করবে বলেই আমার ধারণা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা