বিনোদন

কান উৎসবে অভিনেত্রীর গহনা চুরি!

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে এসেছেন তিনি। এসেই বিব্রতকর অবস্থায় পড়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রিটিশ অভিনেত্রী ও মডেল জোডি টার্নার-স্মিথ। উৎসবের হোটেল রুম থেকে চুরি হয়ে গেছে তার পারিবারিক গহনা। যার মূল্য প্রায় ১০ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যম ভ্যারাইটিকে জানিয়েছে, শুক্রবার (৯ জুলাই) সকালে নাস্তা করার জন্য হোটেল রুম থেকে বের হয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন, তার রুমের দরজা ভাঙা। নেই তার প্রিয় গহনাও।

এবার কানে প্রদর্শিত হচ্ছে ৩৪ বছর বয়সী অভিনেত্রী জোডি টার্নার-স্মিথ অভিনীত ‌‘আফটার ইয়াং’। ৮ জুলাই রাতে সিনেমাটির প্রিমিয়ারেও ওই স্বর্ণ ও হীরার গহনা পরে অংশ নিয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, তখনই চোর টার্গেট করে তাকে। এরপর সুযোগ বুঝে তার হোটেল রুম থেকে গহনা চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া গহনার মধ্যে টার্নার-স্মিথের মায়ের বিয়ের আংটিও ছিল বলে জানা গেছে। এ ঘটনার পরপরই ওই নায়িকাকে হোটেল থেকে সরিয়ে আলাদা নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা