বিনোদন

চিৎকার করে ক্লিও ক্লিও ডাকছেন জয়া

বিনোদন ডেস্ক : বিগত কয়েক বছর ধরে দুই বাংলার তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জয়া আহসান অন্যতম। তার নতুন কাজ মানেই চমক। এবার তেমনই একটি চমক নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি জয়া তার ফেসবুকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। ভিডিওর শুরুতেই জয়াকে দেখা যায় একটি অগোছালো বাসায় চিৎকার করে ক্লিও ক্লিও করে ডাকছেন। এরপর তার হতে একটি চিরকুট দেখা যায়। ভিডিওটি শেয়ার করার পরপরই দর্শকদের আগ্রহ বেড়ে যায়। কমেন্টস বক্সে একের পর এক প্রশ্ন আসতে থাকে ভিডিওটি নিয়ে।

‘খুন’ হয়েছেন এমনটা বুঝা যায় ভিডিওটিতে। সেই খুনের বিষয়ে জয়ার কাছে তথ্য আছে। এ কারণে তিনি সাংবাদিকদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু বিধি বাম এক দিন দরজা খুলে দেখেন তার সামনে সাংবাদিকদের ভিড়।

খবরটি শুনে অনেকের চোখ কপালে ওঠার কথা। তবে ঘটনাটি বাস্তবে নয়। সদ্য প্রকাশ্যে আসা একটি প্রোমো ভিডিওতে এমনটাই দেখা গেছে। ভিডিওটি শেয়ার করেছেন জয়া আহসান এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। যদিও জয়া কিংবা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কিছুই পরিষ্কার করা হয়নি।

জয়া আহসান তার পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন কোনো ফিল্ম? সিরিজ? নাকি অন্য কিছু? জানা যাবে ১২ জুলাই, রাত ৮টায়।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা