বিনোদন

সমকামীর সঙ্গে সারা!

বিনোদন ডেস্ক: ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডের যাত্রাশুরু। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে তাকে। বলেছি বলিউড তারকা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির সন্তান সারা আলী খানের কথা। সম্প্রতি সমালোচনায় এসেছেন তিনি। কারণ সারা গণমাধ্যমকে জানান, সমকামিতার পক্ষে রয়েছেন তিনি।

শুরু থেকেই তার কাজের জন্য চর্চার রয়েছেন তিনি। সম্প্রতি ‘আতরাঙ্গি রে’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। যেখানে তিনি অভিনয় করেছেন সুপারস্টার অক্ষয় কুমার এবং দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে। সিনেমাটির নির্মাণে আছেন আনন্দ এল রাই।

শোনা যাচ্ছে, এই সিনেমায় সারার কাজ বেশ পছন্দ হয়েছে নির্মাতার। সেজন্য তিনি নতুন আরেকটি সিনেমায় নিচ্ছেন সারাকে। ওই সিনেমার নাম ‘নখরেওয়ালি’। আনন্দ এল রাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে সিনেমাটি।

এই সিনেমার গল্প বোনা হয়েছে সমকামিতাকে ঘিরে। মূলত সমকামিতার বিষয়ে সমাজের মানুষকে সচেতন করার লক্ষ্যেই সিনেমাটি নির্মিত হবে। এতে সারা আলী খানের সঙ্গে থাকতে পারেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল।

বলিউড ভিত্তিক একটি গণমাধ্যমের সূত্র অনুসারে, ‘নখরেওয়ালি’ সিনেমার গল্পে এমন একজন পুরুষকে দেখা যাবে, যিনি ভেতর থেকে নিজেকে মেয়ে মনে করেন। এবং মেয়েদের মতোই পোশাক পরেন, চলাফেরা করেন। তার সঙ্গেই থাকছেন সারা আলী খান।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন রাহুল শঙ্কালয়। প্রযোজক হিসেবে সবকিছুর দেখভাল করবেন আনন্দ। যদিও খবরটি এখনো গুঞ্জন হিসেবেই রয়েছে। তবে সেটা সত্যি হতে কতক্ষণ! কেননা ইতোমধ্যে সমকামিতা নিয়ে বলিউডে একাধিক সিনেমা হয়েছে।

সর্বশেষ ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’ সিনেমায় বিষয়টি উঠে এসেছে। যেখানে অভিনয় করেছিলেন আয়ুস্মান খুরানা ও জিতেন্দ্র কুমার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা