বিনোদন

প্রিয়াংকা-নিকের বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কমল আর খান। এবার তার নিশানা বলিউড টপকে সোজা হলিউডে। নিক জোনাস এবং প্রিয়াংকা চোপড়া জোনাসের দাম্পত্য নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে ফেললেন কমল।

টুইটারে তিনি লিখেছেন, আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়াংকা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কমল। তিনি আবার স্বঘোষিত ছবির সমালোচকও বটে। কিন্তু বিতর্কিত মন্তব্যের স্রষ্টা হিসেবেই তিনি বিখ্যাত। কিন্তু কমলের এই টুইট হজম করতে পারেননি নেটিজেনরা।

কমেন্ট বক্সে সেই ছাপ স্পষ্ট। এক জন লিখেছেন, একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।

জনৈক নেটিজেনের কটাক্ষ, আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন। অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কমলকে।

কিন্তু কমল কি আদৌ শোনার পাত্র! বলিউডের ছবি থেকে হলিউডের দাম্পত্য- সব বিষয়েই ফলাও করে নিজের মতামত টুইটারে প্রকাশ করে থাকেন তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা