বিনোদন

আসছে 'ইউটিউমার'

বিনোদন : নাটক ও বিজ্ঞাপনের পর এবার সিনেমা নিয়ে আসছেন নির্মাতা আদনান আল রাজীব। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়। এটি মূলত ওয়েব প্ল্যাটফর্মের জন্য অরজিনাল ফিল্ম। যার নাম রাখা হয়েছে ‘ইউটিউমার’। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে এটি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা রাজিব নিজেই।

তিনি জানান, ঈদের দিন রাতেই ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে ‘ইউটিউমার’। যেখানে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান, অভিনেতা জিয়াউল হক পলাশ এবং ইউটিউবার সালমান মুক্তাদির। এছাড়াও আছেন শরাফ আহমেদ জীবন, গাউসুল আলম শাওন, কারিনা কায়সার প্রমুখ।

সিনেমাটির নির্মিত হয়েছে প্রযুক্তি নির্ভর এই সময়ের গল্প নিয়ে। এতে ভার্চুয়াল জগৎ ঘিরে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ; সবই উঠে আসবে। মূলত স্যাটায়ারের মাধ্যমে অসঙ্গতিগুলোই তুলে ধরা হয়েছে এখানে। এজন্য সিনেমাটির পরতে পরতে হাস্যরসের উপাদান থাকছে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এখনো যাত্রা করেনি। এবারের ঈদ থেকেই বড় পরিসরে শুরু হবে তাদের কার্যক্রম। এর আগে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দিয়েছিলেন, ১২ মাসে ১২টি অরিজিনাল ফিল্ম নিয়ে আসবে চরকি। সেই প্রতিশ্রুতির সূত্র ধরে উদ্বোধনী মাসের ফিল্ম হিসেবে ‘ইউটিউমার’ মুক্তি পাচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা