ছবি : সংগৃহীত
বিনোদন

'গানের অনুষ্ঠানে করোনা ছড়ায়'

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী সবসময়ই রাখঢাক ছাড়া কথা বলতে পছন্দ করেন। নিজের অনেক গানেও সমাজের অসঙ্গতির কথা তুলে ধরেছেন তিনি, সরাসরি আঘাত করেছেন রাষ্ট্র ক্ষমতাকে। এবার এই জীবনমুখী শিল্পী কথা বললেন করোনাভাইরাসের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়া শিল্পীদের আর্থিক দুরাবস্থা নিয়ে।

উত্তর কলকাতায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে নচিকেতা খোঁচা দিয়ে বলেন, ‘অবাধে মাস্কবিহীন উদ্দাম জনতা ভোটরঙ্গে নেচে উঠলে সেখানে করোনা ছড়ায় না। কিন্তু গানের অনুষ্ঠানে করোনা যেন ওঁত পেতে বসে আছে। সেখানে শিল্পী থেকে দর্শক-শ্রোতা সকলেরই ঘাড়ে থাবা বসাতে উদ্যত মহামারি।’

অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে ১১০ জন যন্ত্রশিল্পীর হাতে এক মাসের খাদ্য সামগ্রীও তুলে দিলেন নচিকেতা। তবে এই শিল্পীর মনে করেন যত দিন না পুরোদমে অনুষ্ঠান শুরু হবে ততদিন শিল্পীদের এই দুর্দশা কাটবে না।

তিনি মনে করেন, ‘সাময়িক সাহায্যে খুব বেশি দিন সংসার চালানো সম্ভব নয়। গোটা ভারতের লাখ লাখ শিল্পী এই সংকটের শিকার। শুধু গান নয়, অভিনয় থেকে শুরু করে সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও চিত্রটা একই। বহু জুনিয়র আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিও মহামারির ফলে ভীষণভাবে সমস্যায় পড়েছেন।’

নচিকেতা বলেন, 'আমাদের নিয়ে কেউ খুব একটা ভাবে না। গানের অনুষ্ঠান কিছুতেই শুরু হচ্ছে না। ওখানে নাকি করোনা থাবা বসানোর জন্য আগবাড়িয়ে বসে রয়েছে। অনুষ্ঠান হলেই সকলকে আক্রমণ করবে। একটা জিনিস বুঝতে হবে, যত দিন না অনুষ্ঠান শুরু হচ্ছে সঠিক সুরাহার পথ কিন্তু পাওয়া যাবে না।'

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা