বিনোদন

চমকে দিলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আরিফিন শুভ। ক্যারিয়ারের নানা সময়ে নানা লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেওয়ার অভিজ্ঞতা আছে তার। এবার তিনি হাজির বিধ্বংসী এক কাবাডি খেলোয়ারের রূপে। যেখানে একসঙ্গে প্রতিপক্ষের ছয়-সাতজন খেলোয়াড়ের সঙ্গে লড়াই করছেন এই নায়ক।

সোমবার (২১ জুন) রাতে সামাজিক মাধ্যমে লুকটির ছবি প্রকাশ করেন শুভ। এরপর রীতিমতো হুলস্থুল লেগে যায়। শুভ ভক্তরা হিসাব কষতে থাকেন লুকটি নিয়ে। কেউ কেউ এটিকে সিনেমার লুক ভেবে ভুল করলেও মূলত শুভর নতুন একটি বিজ্ঞাপনচিত্রের লুক।

শুভ বলেন, ‘আমি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। সেটারই লুক এটি। কয়েকদিন আগেই এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা আশফাক বিপুল।’

এই তারকা আরও জানান, সম্প্রতি হিমালয়া মেনজ ফেসওয়াশের বাংলাদেশি শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। তারই অংশ হিসেবে এই বিজ্ঞাপনচিত্রটি করেছেন। এটি বানিয়েছে বিফিল্মস। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি দেখা যাবে।

উল্লেখ্য, গত এপ্রিলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের শুটিং শেষ করেছেন আরিফিন শুভ। যে সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন মাত্র ১ টাকা। যা এরইমধ্যে বেশ আলোচিত হয়েছে।

কদিন আগেই প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘নূর’-এর ফার্স্ট লুক। এটি পরিচালনা করছেন রায়হান রাফি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা