বিনোদন

মহাগুরুর নীরস জন্মদিনে রুক্মিণী গোপন আড্ডা

বিনোদন ডেস্ক : মহাগুরু খ্যাত অভিনেত্রী মিঠুন চক্রবর্তী। টলিউড থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রি মাতানো এ অভিনেতার দেশ-বিদেশে অগণিত ভক্ত। এই তারকার জন্মদিন ছিল ১৬ জুন। বিশেষ এই দিনটি তার মোটেই ভালো যায়নি।

তবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্র মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে আড্ডার কথা জানান। টুইটারে একটি ছবি শেয়ার করে রুক্মিণী লিখেছেন, ‘সিনেমা জগতের লিজেন্ডকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্থতা কামনা করি সব সময়। আমাদের এই দারুণ আড্ডার জন্য ধন্যবাদ মিঠুন স্যর।’

কিন্তু মিঠুনের সঙ্গে রুক্মিণীর আড্ডার ব্যাপারে নাকি কিছুই জানেন না অভিনেতা দেব। পোস্টে মজা করে তিনি মন্তব্য করলেন, ‘এটা কখন হলো?’ পাল্টা জবাবে রুক্মিণী লেখেন, ‘এখন আমি তোমার সঙ্গে আমার সব গোপন কথা শেয়ার করতে পারব না।’

এভাবে সোশ্যাল মিডিয়ায় চলছিল শুভেচ্ছার বন্যা। আবার অন্যদিকে চলছিল পুলিশের জেরা। এই বিশেষ দিনে হাইকোর্টের নির্দেশে তদন্তকারীদের মুখোমুখি হতে হয় তাকে। প্রায় ৪৫ মিনিট ধরে মানিকতলা থানা তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করে।

একুশের নির্বাচনের আগে ব্রিগেডের ভরা মঞ্চ থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর সাথে সাথেই তার মুখে শোনা গিয়েছিল সুপার হিট সিনেমার চোখা চোখা সব ডায়লগ। যার মধ্যে ভীষণ পরিচিত হয়ে ওঠে, ‘মারবো এখানে লাশ পড়বে শশ্মানে’, ‘আমি বালি বোড়াও নই, জলঢোঁড়াও নই, জাত গোখরো; এক ছোবলেই ছবি’ ইত্যাদি ডায়ালগ। শুধু ব্রিগেডের যোগদান মঞ্চ নয়, বাংলার নানা এলাকায় প্রচার করতে গিয়েও তিনি এ ধরনের একাধিক সংলাপ ব্যবহার করেন।

কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হতেই শুরু হয় ভোট-পরবর্তী হিংসা। তৃণমূল কংগ্রেসের দাবি, তার পিছনে ছিল এ ধরনের উস্কানি মূলক ভাষণ। সেই মর্মে মানিকতলা থানাতে মিঠুনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে তৃণমূল কংগ্রেস। যদিও মামলা খারিজের জন্য ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছিলেন মহাগুরু। কিন্তু ফলাফল ভালো হয়নি।

বিচারক স্পষ্ট জানিয়েছেন, এ ব্যাপারে মানিকতলা থানার পুলিশ তদন্তে সাহায্য করতে হবে মিঠুনকে। আর জন্মদিনেই সেই পুলিশি জেরার মুখে পড়তে হয় বর্ষীয়ান এ অভিনেতার।

মানিকতলা থানা সূত্রে খবর, তাকে সকাল ১০টায় ভার্চুয়াল জিজ্ঞাসাবাদে যোগদান করতে বলা হয়। দশটা কুড়ি নাগাদ জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরা চলে প্রায় ৪৫ মিনিট। তার মন্তব্যের বিষয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় মিঠুনকে। প্রয়োজনে আরও কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা