বিনোদন

আবারও বিয়ে করছেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক : সমালোচনা যেন পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর। সম্প্রতি ইনস্টাগ্রামে নববধূর সাজে একটি ছবি পোস্ট করে ফের আলোচনার সম্মুকিন হয়েছেন। তবে কি চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা সিনেমার এই নায়িকা? এমন প্রশ্নই করছেন নেটিজেনরা।

সর্বশেষ তৃতীয় স্বামী রোশন আদালতে গিয়ে নতুন করে সংসার করতে চাইলেও তাতে সাড়া দেননি শ্রাবন্তী। তিনি কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এমনকি অভিরূপের জন্মদিনে শ্রাবন্তী আংটি উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সম্প্রতি অভিরূপ ফেসবুকে আঙুলে প্রেমের আংটি পরা ছবি পোস্ট করে লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া... ধন্যবাদ। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিতেও ভোলেননি তিনি।

ওই ছবিতে দেখা যায়, প্ল্যাটিনামের ওপর হীরা বসানো আংটির প্রথমে ইংরেজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পাশেই হৃদয়ের চিহ্ন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা