বিনোদন

পরীমনির সঙ্গে আছি, থাকব : মিশা

বিনোদন ডেস্ক : চিত্রনায়িক পরীমনির ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় ঘটনার চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা বলেন এ অভিনেতা। তিনি জানান, পরীমনি মৌখিকভাবে সমিতিকে বিষয়টি জানিয়েছে, কোনো লিখিত দেয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশা সওদাগর পাল্টা প্রশ্ন করে বলেন, রাত ১২টায় একজন সিভিলিয়ান ক্লাবে গেলে দোষ না হলে, পরীমনি গেলে দোষ হবে কেন? অসুবিধা কোথায়? ক্লাব খোলা আছে কেন? তাহলে ক্লাব কালচার উঠিয়ে দেন।

পরীমনির সঙ্গে আপনি কথা বলেছেন কি না- এমন প্রশ্নের উত্তরে মিশা সওদাগর বলেন, আমি আউটডোরে ছিলাম। এখনো আমি আউটডোর থেকে এসেছি। কালকে আমরা যেতে চেয়েছিলাম কিন্ত পরীমনি অসুস্থ ছিল। আমরা পরীমনির সঙ্গে আছি, থাকব।

এদিকে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১৪ জুন) রাতে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাটানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের শান্তি দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পরেপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতোমধ্যেই মামলা রুজু হয়েছে এবং কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। ওই মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনির সার্বিক সহযোগিতা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা