বিনোদন

‘কারও শয্যাসঙ্গিনী হতে পারবো না’

বিনোদন ডেস্ক : হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘পাপ‘ এর শুটিংয়ের জন্য পুত্র কৃশিবকে নিয়ে দীর্ঘদিন পর শহরে ফেরেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গত ৪ জুন সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায়। বর্তমানে তিনি কলকাতা ছেড়ে আরব সাগর তীরে মায়ানগরীতে আছেন। মা হওয়ার পর এটা তার প্রথম কাজ।

সম্প্রতি এই অভিনেত্রী আনন্দবাজারে এক সাক্ষাৎকারে তার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কাজের জন্য একাধিকবার কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে তার। তবে তা টালিউডে নয়, বলিউড এবং দক্ষিণী সিনেমায় কাজের জন্যই এমন হয়েছে।

তিনি বলেন, ‘আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দেইনি। ভালো কাজের জন্য কখনো কারও শয্যাসঙ্গিনী হতে পারব না। অনেককেই চিনি, যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। আবার শেষ পর্যন্ত কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ তুলেছেন। মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয়। এজন্যই শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ শুরু করলেই এ চিত্র বদলাবে।’

তিনি আরও বলেন, ‘আমি খোলামেলা দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করি না। কিন্তু আমি মনে করি, চিত্রনাট্যের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অভিনয়ে আপত্তি থাকা উচিত নয়। তবে জোর করে যদি সাহসী দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়, সেটা আমার চোখে ভুল।’

পূজা বলেন, ‘আমি এক সময় পার্বতীর চরিত্রে অভিনয় করেছি। মানুষজন রাস্তাঘাটে আমাকে দেখে প্রণাম করেছে। আবার বাংলা ছবিতে আইটেম গানেও আমি নেচেছি। অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে প্রমাণ করতে আমার খোলামেলা দৃশ্যের খুব একটা প্রয়োজন আছে বলে আর মনে হয় না।’

টালিউডের জনপ্রিয় এই তারকা স্টার প্লাসের ‘কসৌটি জিন্দেগি’ ধারাবাহিকে নিবেদিতা বসু চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি লাভ করেন। এরপর বেশকিছু সিনেমা, টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা