বিনোদন

‘অন্তরঙ্গতা মানে যৌনতা নয়’

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। মা হওয়ার খবর সামনে আসার পর থেকে একের পর এক ইনস্টা স্টোরি পোস্ট করে চলেছেন নুসরাত জাহান। নেটনাগরিকরা মনে করছেন, নিজের মনের কথাই রূপকের মাধ্যমে প্রকাশ করছেন তিনি।

এবারের বিষয় অন্তরঙ্গতা। নুসরাত লিখলেন, তার কাছে অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা। যখন কেউ নিজে বোঝেন যে তার জীবনের সত্যিটা কাউকে বলা যায়, তখন তার সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তার অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয় তবেই তা অন্তরঙ্গতা।

এর পরেই তিনি হলিউড ছবি (The Twilight Saga)-র একটি দৃশ্য পোস্ট করেন। পুরো ছবি থেকে ২২ সেকেন্ড বেছে ইনস্টা স্টোরিতে দিয়েছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে নায়ক নায়িকাকে বলছেন আমি চাইনা তুমি এখানে এসো, নায়িকা পাল্টা জানতে চাইছেন-তুমি কী আমাকে চাও না?

নায়কের সোজা সাপ্টা উত্তর না। এই দৃশ্যটুকুর মাধ্যমেই কি নিজের জীবনের ইঙ্গিত দিয়ে গেলেন নুসরাত?

শনিবারই সংবাদমাধ্যমকে নিখিল জানিয়েছেন, আমি আর নুসরাত সাত মাস ধরে আলাদা থাকছি, আমার জীবনে ওর কোনো জায়গা নেই।

অনুরাগীদের মতে নুসরাতের এই পোস্ট এরই উত্তর দিয়ে গেল। সকলকে বুঝিয়ে দিয়ে গেল তিনি নিখিলের কাছে ফিরতে চাইলেও নিখিল তাকে প্রত্যাখ্যান করেন।

সারাদিন নেটমাধ্যমে এখন শুধু এই খবরই চর্চায়। মা হতে চলেছেন নুসরাত জাহান। সংবাদমাধ্যমের কাছে নুসরাতের স্বামী নিখিল মুখ খুলতেই কুমন্তব্যে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। নুসরাতের স্বামী সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেন যে, নুসরতের সন্তানের বাবা তিনি নন।

এরপর থেকেই বিভিন্ন অশ্লীল মন্তব্যে নুসরাতকে বিঁধছেন নেটিজেনরা। এবার সেই বিষয় নিয়েই নুসরতের ইনস্টাগ্রাম পোস্ট।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা