বিনোদন

‘উত্তরা টকিজ’ এখন খাবার হোটেল

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে সিনেমা শিল্পে ব্যাপক খরা চলছে। সিনেমা পাড়ায় একটু আধটু মানসম্মত গল্প না থাকার অভিযোগ থাকলেও আর্থিক সঙ্কট চরমে। দর্শকদের হল বিমুখতা, ইন্টারনেটের দৌরাত্মসহ একাধিক কারণে যেমন হুমকির মুখে চলচ্চিত্র শিল্প, তেমনি একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। ফলে সিনেমা ব্যবসা নেই বললেই চলে।

পর্যাপ্ত দর্শকের অভাবে প্রায় প্রতি বছরেই দেখা যায় ১০-২০টি করে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এর কোনোটি হচ্ছে শপিং মল, কোনোটি আকাশ ছোঁয়া ভবন, আবার কোনোটি হচ্ছে গোডাউন। তবে দিনাজপুরে এবার সিনেমা হল হয়েছে খাবার হোটেল।

জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুরের বৃহৎ সিনেমা হল হিসেবে বিখ্যাত ছিল উত্তরা টকিজ। জেলার সর্বশেষ এই হলটি বন্ধ হয়ে যায় ২০১৯ সালে। এরপর সেটি একেবারের ভেঙে ফেলা হয়। তবে এখনো অক্ষত রয়েছে মেশিনঘর, নিচতলার প্রবেশদ্বার ও টিকিট কাউন্টার। আর সামনের এই অংশটিই এখন খাবারের হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিনেমা হলের নাম অনুসারে এর নামও দেয়া হয়েছে উত্তরা হোটেল। মূল মালিকের কাছ থেকে একজন নারী জায়গাটি ভাড়া নিয়ে খাবার হোটেলটি পরিচালনা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৫ সালে পার্বতীপুর পৌর শহরের নতুন বাজারে যৌথ মালিকানায় নির্মাণ করা হয় উত্তরা টকিজ নামে এই সিনেমা হলটি। এক সময় সিনেমা হলটি ছবি প্রদর্শনে জৌলুস ছড়াত শহর থেকে গ্রাম পর্যন্ত। পার্শ্ববর্তী বদরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলা থেকেও দর্শকরা আসতো হলটিতে।

এই সিনেমা হলকে কেন্দ্র করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে নতুন বাজার পর্যন্ত একটি রাস্তা তৈরি হয়েছিল। সেটি এখনো সিনেমা রোড নামে পরিচিত। রোড থাকলেও সেই সিনেমা হলটি এখন খাবার হোটেল।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের সাবেক এক কর্মচারী জানান, হলে দর্শকই তো আসে না। মালিক হল চালাবে কিভাবে? যে পরিমাণ টিকিট বিক্রি হতো, তাতে বিদ্যুৎ খরচই ওঠতো না। আমাদের বেতনের টাকা আজও বাকি আছে।

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা