বিনোদন

ব্যস্ত সময় পার করছেন ফারিন

বিনোদন ডেস্ক : অভিনয়ের জগতে তাসনিয়া ফারিনের বয়স খুব একটা বেশি নয়। কিন্তু অভিনয় দিয়ে নিজের পরিচিতি জোয়াড়ের পানির মতো হু হু করে বাড়িয়ে চলেছেন তিনি। মডেলিং দিয়ে শুরু করে টেলিভিশন নাটকে অভিষেক হয় তার।

আসছে কোরবানির ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে ‘প্রেম ফ্যাশন’ শিরোনামের একটি নাটকের শুটিং করছেন এই অভিনেত্রী। রাজধানীর ৩০০ ফিটে এর দৃশ্যধারণ চলছে। প্রতিটি নাটকের মতো এই নাটকেও ব্যতিক্রমী চরিত্র নিয়ে হাজির হবেন তিনি।

গেলো রোজার ঈদে তার অভিনীত ডজন খানেক নাটক প্রচার হয়েছে। যেগুলোর শুটিং আগে থেকেই সম্পন্ন করা ছিলো বলে জানান অভিনেত্রী।

এদিবে ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয়ের ইচ্ছা আছে নাকি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এটা নির্দিষ্ট করে বলা যায় না। এখন আমি নাটকে যে ধরনের গল্পের কাজ করছি, যে ধরনের চরিত্র সিনেমায় নিশ্চয় চাইবো না। সিনেমা যেনো ব্যতিক্রম কিছু হয়। আমার ক্যারিয়ারের সেরা কিছু হয় এটাই প্রত্যাশা করছি। এমন না হলে তো আর সিনেমায় আসার প্রযোজন অনুভব করিনা। ভালো কাজ হলে সেটার পেছনে দীর্ঘ সময় দিতেও আপত্তি থাকবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা