বিনোদন

প্রেমিকের বাসায় গিয়ে ধর্ষিত হলেন ফারিন

বিনোদন ডেস্ক : জন্মদিন পালন করতে প্রেমিকের বাসায় গিয়ে রাতে ফেরার পথে ধর্ষণের শিকার হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। জানা যায়, ফারিন প্রেমিকের জন্মদিন পালন করতে তার বাসায় যায়। রাতে সেখান থেকে ফেরার পথে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করে কোন গাড়ি পাচ্ছিল না সে। এদিকে বাসা থেকে তার বাবা বারবার ফোন করে। একটা সময় এক মাইক্রোবাস তার সামনে দাঁড়ায়। চালক কোথায় যাবেন বলে ডাকাডাকি করেন।

ফারিন গন্তব্য বললে চালক তাকে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আরও কয়েকজন লোক ছিল। ফারিন একটু দ্বিধা করলেও বোরকা পরা একজনকে দেখে আশ্বস্ত হয়। কিছুদূর যাওয়ার পর গাড়ির ভেতরের লোকজনের আচরণ তার ভেতরে সংশয় তৈরি করে। নেমে যাবে সে উপায়ও নেই। তারা গাড়ি থামাচ্ছে না। একপর্যায়ে হাত-মুখ বেঁধে গাড়ির ভেতর তাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে যায়।

জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায় ফারিন। সুস্থ হওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারে না সে। ঘটনা জানার পর তার প্রেমিক তাকে প্রত্যাখ্যান করে। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘গল্পটা আমার’। অর্পিতা সরকারের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিজিৎ ঘোষ শুভ। অভিনয় করেছেন মনোজ কুমার, তাসনিয়া ফারিন, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

নির্মাতা অভিজিৎ ঘোষ শুভ জানান, আগামী শনিবার রাত সাড়ে ৮টায় ‘গল্পটা আমার’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা