বিনোদন

স্বর্ণাকে মুক্ত করলেন প্রতারণার শিকার সেই কামরুলই!

সাননিউজ ডেস্ক: অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণা প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা পর জামিনে ছাড়া পেয়েছেন। স্বর্ণা যার সঙ্গে প্রতারণা করেছিলেন সেই সৌদি প্রবাসী কামরুল ইসলামের (বাদী) জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে তিনি জামিন পান।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসআই মনিরুজ্জামান মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্র বলছে, বাদীর জিম্মায় আসামি রোমানা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।

শনিবার (২২মে) এসআই মনিরুজ্জামান মণ্ডল বলেন, ঈদের আগে মামলার বাদী কামরুল ইসলাম তার জিম্মায় স্বার্ণার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১১ মার্চ রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। মামলার পরদিন রোমানা গ্রেফতার হন।

মামলায় রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, রোমানা ইসলামের সঙ্গে সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের ২০১৮ সালে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে রোমানা কামরুল হাসানের কাছ থেকে গাড়ি কেনার জন্য টাকা নেন।

কামরুল দেশে ফিরে আসার পর ২০২০ সালে ফাঁদ পেতে রোমানা তাকে বিয়েও করেন। তার কাছ থেকে ফ্ল্যাট কেনার টাকাও নেন। পরে চাপ দিয়ে কামরুল হাসানের কাছ থেকে তালাক নেন।

এরপর কামরুল আবার সৌদি আরবে চলে যান। সম্প্রতি কামরুল দেশে ফিরে তার টাকায় কেনা গাড়ি ও ফ্ল্যাট ফেরত চান। এতে রোমানা তার সহযোগীদের নিয়ে কামরুলকে হত্যার হুমকি দেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা