বিনোদন

জীবন্ত মৌমাছি গায়ে ফটোশুট!

বিনোদন ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সব সময় বৈচিত্র্যময় ফটোশুট করে থাকেন। এবার জীবন্ত মৌমাছি গায়ে নিয়ে বিশেষ ফটোশুট করলেন। তার ফটোশুটের এই ভিডিও শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। কেউ ভয়ে শিউরে উঠেছেন, কেউ আবার তুমুল প্রশংসা করেছেন।

প্রথমে ভিডিও দেখলে মনে হবে যেন কোনো স্পেশাল এফেক্ট। যেখানে অ্যাঞ্জেলিনা জোলির ছবি ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে তাতে কৃত্রিম মৌমাছির সৃষ্টি করা হয়েছে। একেবারে স্থির চোখে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন হলিউড সুন্দরী। কিন্তু পরক্ষণেই ভুল ভাঙবে। যখন আস্তে আস্তে ওপরের দিকে তাকাবেন অ্যাঞ্জেলিনা।

জানা গেছে, টানা ১৮ মিনিট এভাবেই জীবন্ত মৌমাছি শরীরে নিয়ে শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা। কিন্তু কেন? বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে বিশেষ এই ফটোশুট করেছেন হলিউড তারকা।

মৌমাছি সংরক্ষণের অন্যতম পথিকৃৎ অ্যান্টন ইয়ানসার সম্মানে চলতি বছর ২০ মে পালন করা হয় দিনটি। সেই কারণেই ফটোশুটের মাধ্যমে মৌমাছি সংরক্ষণের বার্তা দিতে চেয়েছেন। রিচার্ড আ্যাভেডনের বিখ্যাত পোট্রেট ‘দ্য বি কিপার’ থেকে থেকে অনুপ্রাণিত হয়েই শুটিং করেছেন তিনি।

ফটোশুটের শুটিং ফ্লোরে কড়া নিরাপত্তা ছিল। চিত্রগ্রাহক ড্যান উইন্টারস জানান, অ্যাঞ্জেলিনা বাদে সেটের প্রত্যকেই মৌমাছির হাত থেকে বাঁচার জন্য বিশেষ স্যুট পরে ছিলেন। মৌমাছিরা যাতে বিরক্ত না হয় তার জন্য শুধু ছবি তোলার জায়গা বাদে বাকি সমস্ত জায়গা অন্ধকার করে রাখা হয়েছিল।

মৌমাছিরা যাতে হলিউড অভিনেত্রীর দিকে আকর্ষিত হয় তার জন্য ফেরোমন নামের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। অ্যাঞ্জেলিনা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন। তার এই দক্ষতা এবং ধৈর্য দেখে মুগ্ধ ফটোগ্রাফার এবং তার সঙ্গীরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা