বিনোদন

আলোচনা ও সমালোচনায় রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক: বলিউড জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় এবং খোলামেলা ফটোশুটের কারণে প্রায়ই আলোচনায় আসেন। এক সাক্ষাৎকারে কয়েক বছর আগে ফাঁস ও ভাইরাল হওয়া তার নগ্ন ভিডিও নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের একাংশের দাবি ছিল, ওই ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনি অভিনেত্রী রাধিকা আপ্তে। এই অভিনেত্রীর ‘ক্লিন শেভেন’ সিনেমার একটি দৃশ্য এটি।

রাধিকা আপ্তে বলেন, ‘সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো করেই বুঝতে পারবেন ওই ভিডিওতে আমি ছিলাম না। আমি সেই সময় এটি নিয়ে প্রতিক্রিয়া দিইনি। এড়িয়ে গেছি।’

এই অভিনেত্রী জানান, সবাই ধরেই নিয়েছিলেন ভিডিওটি তার। এমনকি এই অভিনেত্রীর দেহরক্ষী এবং চালকও এটি দেখেছিল। তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেক ট্রল হয়েছিল, যার প্রভাব আমার ওপর খুব খারাপভাবে পড়েছিল।

চার দিন বাড়ি থেকে বের হতে পারিনি। মিডিয়া কী বলছিল সেই জন্য নয়, বের হতে পারিনি কারণ আমার চালক, দেহরক্ষী ততক্ষণে ওই ভিডিও দেখে ফেলেছিল।’

তবে পরবর্তী সময়ে লীনা যাদব পরিচালিত ‘পার্চড’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেন রাধিকা। এই অভিনেত্রীর ভাষায়, ‘এই রকম একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। বলিউডে সবসময় শরীরের গঠন পরিবর্তনের ব্যাপারে জোর দেওয়া হয়।

কিন্তু আমি তা করতে চাইনি। নগ্ন দৃশ্যের বিতর্কের পর আমার মনে হয়েছিল, আর কিছুই লুকানোর নেই।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা