বিনোদন

মা হারালেন সংগীতশিল্পী অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক : মা হারালেন ভারতের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

আরেকটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং। প্রথমে বহরমপুর মাতৃসদন এবং পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একমো সাপোর্ট চলছিল তার। একে একে সব অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি ডায়ালাইসিসও চলছিল। এই ধকল নিতে পারেনি তার শরীর। আর এর মধ‌্যে স্ট্রোকে আক্রান্ত হন অদিতি সিং।

অরিজিৎ সিংয়ের মায়ের উচ্চ রক্ত চাপের সমস‌্যা ছিল। মাঝে রক্তেরও প্রয়োজন হয়েছিল। গত ১৭ মে অদিতি সিংয়ের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার পরও শেষরক্ষা হলো না।

চলতি মাসের শুরুর দিকে ফেসবুকে এক স্বেচ্ছাসেবী সংস্থার পোস্টের মাধ্যমে এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন জানিয়ে পোস্ট করা হয়। সেই পোস্টটি শেয়ার করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। রক্তদাতাও জোগাড় হয়। পরে জানা যায় অরিজিৎ সিংয়ের মায়ের জন্যই রক্তের সন্ধান করা হচ্ছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা