বিনোদন

সামিয়া সাদ্দাফের কণ্ঠে ‘বৃষ্টি আসার দিনে’

বিনোদন প্রতিবেদক : বৃষ্টি মানেই প্রকৃতির স্নিগ্ধতার পরশ। মানুষের মনে জাগিয়ে তোলে দারুণ এক স্নিগ্ধ অনুভূতি। যে অনুভূতি ক্ষণিকের জন্য হলেও মানুষকে নিয়ে যায় ভালো লাগার এক অন্যজগতে।

সেখানে ভালোলাগার সেই অনুভবের সঙ্গে যদি মিলে মিশে যায় সামঞ্জস্যপূর্ণ একটি গান-সুর; তাহলে তো কথায় নেয়! এই কথা না থাকার মতোই এক গান নিয়ে হাজির হয়েছেন এ প্রজন্মের শিল্পী সামিয়া সাদ্দাফ। গানটির শিরোনাম ‘বৃষ্টি আসার দিনে’। ।

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে এই গান। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির দৃষ্টিনন্দন ভিডিও উন্মুক্ত করা হয়েছে।

‘আমার বৃষ্টি আসার দিনে তোমার একলা কাটে বেলা/ তুমি আকাশ পানে চাও আমি দেখি মেঘের ভেলা/’- এমন কাব্যকথায় সাজানো গানটি রচনা করেছেন জান্নাতে রোম্মান তিথি। গানটিতে সুর দিয়েছেন ফয়সাল আহমেদ। গানের ভাব ও সুরের মাধুর্য অনুযায়ী শ্রুতিমধুর সঙ্গীতায়োজন করেছেন নমন।

গানটি নিয়ে গায়িকা সামিয়া সাদ্দাফ বলেন, ‘এতো সুন্দর কথা, সুর আর সঙ্গীতায়োজন সমন্বয় ঘটেছে এই গানে, আমি নিজেই মুগ্ধ। আমি চেষ্টা করেছি ঠিকঠাক। প্রকাশের পর থেকে শ্রোতারাও ভালো সাড়া দিচ্ছেন। আশা রাখি বৃষ্টির গান হিসেবে এটা থেকে যাবে মানুষের মনে।’

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা