বিনোদন

স্বস্তিকার বিভিন্ন রকম বার্তা 

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রতিকার বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করছেন অনেকেই। এর মধ্য দিয়ে তারকারাও এগিয়ে এসেছেন বিভিন্ন উদ্যোগ নিয়ে। সৃজিত, পরমব্রত, আবির, বিরসা, শ্রীলেখা, স্বস্তিকা নিয়মিত দরকারি পোস্ট শেয়ার করছেন।

তারকারা তথ্য শেয়ার করেন জানাচ্ছেন কোথায় করোনার ওষুধ পাওয়া যাচ্ছে, কোন হাসপাতালে বেড পাওয়া যাবে বা কোথায় পাওয়া যেতে পারে অক্সিজেন। এসব আপডেট শেয়ার করছেন সামাজিক মাধ্যমে।

তবে এর মধ্যেও কিছু সুযোগসন্ধানী রয়েছে। যারা টাকা হাতানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধেই সতর্ক থাকতে বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি দুটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশনে ‘ফ্রড অ্যালার্ট’ লিখে সতর্ক করেছেন। যা দিল্লি পুলিশকে ট্যাগ করা হয়েছে।

যেখানে দেখা যায় একটিতে ওষুধের ৬টি ডোজের বিনিময়ে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। আরেকটিতে অক্সিজেন সিলিন্ডারের বদলে ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদের দাবি করা হয়েছিল।

উল্লেখ্য, ভারতের এই ভয়াবহ সময়ে সব রাজ্যের তারকারাই প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে করোনায় আক্রান্তদের সাহায্য করছেন। কিছুদিন আগে ভূমি পেড়নেকরের অনুরোধে বেলেঘাটার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। আবার ভূমির টুইটে সাড়া দিয়েই বলিউড অভিনেত্রী নাফিসা আলির কলকাতার আত্মীয়েকে সাহায্য করেছেন পরমব্রত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা