বিনোদন

ঈদের ৭ দিন দেশটিভিতে থাকবেন শ্রাবণ্য

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত উপস্থাপিকাদের একজন শ্রাবণ্য তৌহিদা। ক্রিকেটের অনুষ্ঠানের পাশাপাশি ছোটপর্দায় আরও নানান অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন তিনি। রোজার শুরু থেকেই দেশের ৮টি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় রমজানের বিশেষ অনুষ্ঠান ‘ইফতার’। যেখানে শাবণ্যর সঙ্গে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা।

আগামী ঈদেও তিনটি অনুষ্ঠান নিয়ে টিভিতে হাজির হবেন শ্রাবণ্য। এরমধ্যে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪২ মিনিট থেকে দেশটিভিতে প্রচার হবে তার উপস্থাপনায় ঈদের বিশেষ লাইভ সংগীতানুষ্ঠান।

এছাড়া ঈদে এটিএন বাংলায় শ্রাবণ্যর উপস্থাপনার প্রচারিত হবে দুটি অনুষ্ঠান। ‘টুইংগেল টুইংগেল সুপারস্টার’ নামে একটি অনুষ্ঠানে তার অতিথি হয়ে আসবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক জিয়াউল রোশান। ‘স্বপ্নের ঠিকানা’ নামে এটিএন বাংলার আরেকটি একক সংগীতানুষ্ঠান উপস্থাপনাও দেখা যাবে তাকে।

শ্রাবণ্য বলেন, ‘উপস্থাপনাই এখন আমার পেশা। ফলে সারা বছরই নানান অনুষ্ঠান উপস্থাপনা করি। তবে ঈদের অনুষ্ঠান উপস্থাপনা করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। ঈদের অনুষ্ঠানের প্রতি দর্শক-শ্রোতাদের আগ্রহও থাকে বেশি। আমিও নিজেকে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি।’

এদিকে, আগামী শুক্রবার ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো’তে অতিথি হিসেবে থাকবেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানে উপস্থাপনা, অভিনয় ও চিকিৎসক হিসেবে নিজের ব্যস্ততার কথা জানাবেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা