বিনোদন

অন্তরা মিত্রের সঙ্গে গাইলেন রিজভী ওয়াহিদ

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সংগীতশিল্পীর সাথে ডুয়েট গান করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। ‘চোখেরই পলকে’ খ্যাত গায়ক রিজভী ওয়াহিদের সঙ্গে রোমান্টিক ঘরনার একটি গানে অন্তরা কণ্ঠ মিলিয়েছেন।

‘চলে আয়’ শিরোনামের এই গানটি লিখেছেন ঋতম সেন। ‘ভালোবাসা যত দূরে নিয়ে যাবে, যাবি কি তুই/ তোরই চোখে প্রেমের ঝোঁকে আমায় খুঁজে, পাবি কি তুই’-এমন কথার গানে সুর ও সংগীতায়োজন করেছেন ডাব্বু। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে গানটি।

অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনের চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান। এতে রিজভী ওয়াহিদের সাথে মডেল হয়েছেন ভারতীয় মডেল, ড্যান্সার ও কোরিওগ্রাফার মানজাংকা জিনি ডি।

গানটি নিয়ে রিজভী ওয়াহিদ বলেন, আমার পছন্দের শিল্পীদের একজন অন্তরা মিত্র। তিনি বলিউডের জনপ্রিয় একজন তারকা। বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মনও জয় করেছেন। তার সাথে কাজ করার ইচ্ছা ছিল খুব। তার সঙ্গে এ গানটি করতে পেরে খুব ভালো লাগছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে আগামী ৭ মে (শুক্রবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গান- ভিডিওটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

অন্তরা মিত্রের পিতা একজন সংগীতশিক্ষক। তিন বছর বয়সে, মিত্র তার বাবার কাছ থেকে শেখার জন্য তার বাড়িতে এসেছিলেন অন্যান্য সন্তানদের সাথে গান গাইবেন। যখন মিত্রকে প্রতিযোগিতায় পরাজিত করা হয় তখন বলিউডের খ্যাতনামা সংগীত পরিচালক আনু মালিক তার প্লেব্যাক গানে কাজ করার প্রস্তাব দেন।

অন্তরা- আজহার, জাব উই মেট, দিল তো বাচ্চা হায়, গোলমাল থ্রি, ১৯২০, অ্যাকশন রিপ্লের মতো জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন। এছাড়াও একাধিক ভাষায় গেয়েছেন : হিন্দি, উর্দু, বাংলা এবং ইংরেজিতে।

সান নিউজ/এইচএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা