বিনোদন

কেনো ভাত খান না মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ৩০ বছর ধরে ভাত খান না। নানাজন নানাভাবে বুঝিয়েও তাকে খাওয়াতে পারেনি। বিষয়টি তার স্ত্রী প্রথমে উপভোগ করলেও পরবর্তীতে সেটিই তাদের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়।

তবে অভিনেতার এতো বছর ভাত না খাওয়ার রহস্য জানা যাবে ‘গরম ভাতের গন্ধ’ শিরোনামে নতুন একটি একক নাটকে। হ্যাঁ বাস্তবে নয়, নাটকের গল্প এটি যাতে দেখা যাবে মোশাররফ করিম ৩০ বছর ভাত না খেয়ে আছেন । ইসরাত আহমেদ রচিত নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে একটি অসাধারণ চিত্রনাট্যে আমরা কাজ করেছি। মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে মূলত এই নাটক। আমাদের জীবনের বাইরের কোনো গল্প নয়। যারা নাটক দেখে ভাবতে চান, এটি তাদের ভাবনার খোরাক হতে পারে।’

এতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে হাজির হবেন জাকিয়া বারী মম। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহমেদ ও প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা