বিনোদন

জনপ্রিয়তায় চ্যালেঞ্জ দেওয়া এই তরুণী কে জানেন?

বিনোদন ডেস্ক : আইপিএলের গ্যালারিতে প্রায় দেখা যায় এক তরুণীকে। সেখান থেকে সামাজিক মাধ্যমে এখন চেনা মুখ তিনি। এই সুন্দরীর নাম মালতী চাহার।

যিনি জনপ্রিয়তায় বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের চ্যালেঞ্জ দিয়েছেন।

মালতী চাহার ক্রিকেটার দীপক চাহারের বোন। যিনি আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। ২০১৮ সাল থেকে দলটির খেলা দেখতে মাঠে যান মালতী। ভাইকে সমর্থন করতেই গ্যালারিতে হাজির থাকেন তিনি।

২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া আর্থ’ হন মালতী চাহার। এরপর ২০১৪ সালে ‘মিস ইন্ডিয়া দিল্লি’ প্রতিযোগিতায় দ্বিতীয় হন। তখন থেকেই মূলত মডেলিং শুরু করেন তিনি।

করোনা পরিস্থিতিতে আপতত খেলা দেখা হচ্ছে না মালতীর। তবে প্রিয় দলের সমর্থনে কোনও কমতি নেই তার। সামাজিক মাধ্যমে সমর্থন করছেন প্রিয় দল চেন্নাই সুপার কিংসকে।

সম্প্রতি ম্যাচের আগে একটি ছবি টুইট করেছেন তিনি। যা রীতিমতো ভাইরাল।

উল্লেখ্য, ‘লেটসম্যারি ডট কম’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মালতী চাহার। বর্তমানে তিনি নিয়মিত বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও পাচ্ছেন দক্ষিণী সিনেমার একাধিক প্রস্তাব। জানা যায়, হয়তো শিগগিরই বলিউডেও অভিষেক হতে পারে তার।

উত্তরপ্রদেশের আগরায় ১৯৯০ সালে জন্ম নেন মালতী চাহার। সেখানে পড়াশোনা শেষ করেন। তার বাবা লোকেন্দ্র সিংহ চাহর বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার এবং মা ফ্লোরেন্স রাবাদা একজন আইনজীবী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা