বিনোদন

যেভাবে অভিনয়ে ফিরলেন জোলি

বিনোদন ডেস্ক: বয়স বাড়লে অভিনয়শিল্পীরা ক্যামেরার সামনে থেকে চলে যান পেছনে। মন দেন পরিচালনা বা প্রযোজনায়। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রেও সে রকম দেখা গেল।

তবে হঠাৎ একটা ঝড় বয়ে গেছে তাঁর জীবনে। ২০১৭ সালে ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটি পরিচালনার পর তিনি বিরতি নেন। কেন? সম্প্রতি সে কারণ জানালেন জোলি।

শিগগিরই আসছে জোলি অভিনীত ছবি ‘দোজ হু উইশ মি ডেড’। তার প্রচারণায় নেমে জোলি জানালেন, পরিচালনা রেখে হঠাৎ কেন অভিনয়ে ফিরলেন তিনি। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেছেন, ‘পরিচালনা করতে আমি ভালোবাসি। কিন্তু পারিবারিক পরিস্থিতি বদলে যাওয়ায় পরিচালনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক বছর তাই এ কাজে বিরতি নিয়েছিলাম।’

আরেক হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে সংসার বেঁধেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সেই সংসার ভেঙে যায় অল্প দিনেই। ভক্তরা মনে করেন, তাঁদের দাম্পত্য জীবন ভালো না গেলেও প্রেমিক-প্রেমিকা হিসেবেই তাঁরা সেরা সময় কাটিয়েছেন। এ জুটির অভিনীত ছবিগুলো ছিল তাঁদের সময়ের সেরা হলিউড ছবি।

সংসার ভাঙার পর জোলির একটু নিজেকে সময় দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজন হয় সন্তানদের সঙ্গে থাকার। জোলি বলেন, ‘সত্যি বলতে, আমার ছোটখাটো কাজ করে দ্রুত বাড়ি ফেরা দরকার ছিল। বাড়িতে কিছুটা বেশি সময় থাকার দরকার ছিল।

সে কারণেই আমি অভিনয়ে ফিরেছিলাম।’ ‘হান্নাহ’ নামে যে ছবি তিনি করছিলেন, সেটার প্রস্তুতিরও একটা ব্যাপার ছিল। ছবিতে তাঁর চরিত্রটার জন্য প্রস্তুতি নিতে হতো ঘরে। তিনি বলেন, ‘পরিচালক আমাকে বারবার সতর্ক করে দিতেন। সিনেমায় হান্নাহ সন্তানদের সঙ্গে যেমন ব্যবহার করবে, আমি সে রকম পারছিলাম না।’

২০১৬ সালে বিচ্ছিন্ন হন জোলি-পিট। ছয় সন্তানের পাঁচজনের দায়িত্ব নিয়ে নেন জোলি। প্যাক্স, জাহারা, শিলো এবং জমজ ভিভিয়েনে ও নক্স। তাঁদের বড় ছেলে ম্যাডক্স এখন ১৮। সন্তানদের হাসিখুশি, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন জোলি। বিশেষ করে করোনা মহামারির সময়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা সব সময় বাড়িতেই কাটিয়েছে। নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে যেত ব্র্যাড পিটের সঙ্গেও।’

ভোগ সাময়িকীর কাছে জোলি জানিয়েছিলেন, বাড়িতে কতটা অসহায় লাগছিল তাঁর। তিনি বলেছিলেন, ‘গৃহিণী মায়েদের মতো সংসার সামাল দেওয়ার যেসব দক্ষতা, আমার সেসব ছিল না। মনে হচ্ছিল পঞ্চাশেই আমি বুড়ি হয়ে গেছি!’

আসছে মে মাসের ১৪ তারিখে সিনেমা হল ও এইচবিওতে মুক্তি পেতে যাচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘দৌজ হু উইশ মি ডেড’। একই নামের কোরাইতার উপন্যাস থেকে মাইকেল কোরাইতা, শার্লেস লেভিটের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অস্কারে মনোনয়ন পাওয়া পরিচালক টেইলর শেরিড্যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা