বিনোদন

অভিনয় ছিল স্বপ্নের মতো

বিনোদন ডেস্ক: একেই বলে বোধ হয় মেঘ না চাইতে বৃষ্টি। বলিউড নায়িকা হুমা কুরেশির জীবনে এমনটাই ঘটল। মার্কিন মুলুকে তিনি গিয়েছিলেন অন্য এক ছবির অডিশনের জন্য। আর ডাক পেলেন জনপ্রিয় মার্কিন পরিচালক জ্যাক স্নাইডারের কাছ থেকে। জ্যাকের আগামী ছবি ‘আর্মি অব দ্য ডেড’-এ অভিনয় করেছেন হুমা।

জ্যাক স্নাইডারের মতো পরিচালকের সঙ্গে কাজ করা হুমার কাছে ছিল স্বপ্নের মতো। সে স্বপ্ন সত্যি হয়ে গেল আচমকা। ছোট থেকেই জ্যাক স্নাইডারের ভক্ত এই বলিউড অভিনেত্রী।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে জ্যাক স্নাইডারের ছবি দেখা পছন্দ করি। আর তাঁর পরিচালিত ছবি দেখতে ভয়ও লাগত। জ্যাকের একটা ছবি দেখে হল ছেড়ে পালিয়ে এসেছিলাম।’

এই বলিউড তারকা আরও বলেন, ‘আমার কাছে এটা ছিল স্বপ্নের মতো। আমি অন্য একটি ছবির কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। অডিশনও দিয়েছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, জ্যাকের মতো নামকরা পরিচালকের কাছ থেকে কাজের প্রস্তাব পেয়ে গেলাম।’

জ্যাকের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিতও হুমা। হবেন না কেন? হলিউডের বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির পাশে আছে জ্যাক স্নাইডারের নাম। ‘ম্যান অব স্টিল’, ‘থ্রি হান্ড্রেড’,‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’,‘জাস্টিস লিগ’সহ বেশ কিছু ছবি তাঁর হাতে নির্মিত।

প্রথম দেখায় নাকি জ্যাকের সাদা শার্ট নিয়ে বেশ চিন্তায় ছিলেন হুমা। গ্যাংস অব ওয়াসিপুরখ্যাত এই নায়িকা বলেন, ‘তিনি সাদা রঙের একটি শার্ট পরেছিলেন। তাঁর ক্যামেরা চালু ছিল। আর আমি তখন মনে মনে ভাবছিলাম, এই সাদা শার্ট এবার নোংরা হয়ে যাবে।’

জ্যাক স্নাইডারের ‘আর্মি অব দ্য ডেড’ ছবির ট্রেলার ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে হুমা কুরেশির। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রটির নাম ‘গীতা’।

এ ছাড়া তাঁর চরিত্র সম্পর্কে আর কিছুই খোলাসা করা হয়নি। ছবিটি ২১ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা