বিনোদন

৫০০ কোটির সীতারর জন্য প্রস্তুত কৃতি

বিনোদন ডেস্ক : বলিউডের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন কৃতি শ্যানন। নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় সব সিনেমা।

মাসখানেকের মধ্যেই শুরু করতে যাচ্ছেন বহুল প্রতীক্ষিত সিনেমা 'আদিপুরুষ'। প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় 'সীতা' চরিত্রে দেখা মিলবে তার। এ চরিত্রের জন্য বেশ পরিশ্রম করে যাচ্ছেন নায়িকা। মন দিয়েছেন পড়াশোনাতেও।

সম্প্রতি বরুণ ধাওয়ানের বিপরীতে 'ভেদিয়া' নামক সিনেমার শুটিং শেষ করে অরুণাচল প্রদেশ থেকে মুম্বাই ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারে হওয়া তার এয়ারপোর্টের বেশ কিছু স্থিরচিত্রে দেখা যায় রামায়ণ সংশ্লিষ্ট একটি বই হাতে নিয়ে বেরিয়ে আসছেন তিনি।

পরবর্তীতে 'আদিপুরুষ' টিমের এক টুইট বার্তা থেকে জানা যায়, এ সিনেমার জন্য প্রচুর পড়াশোনা করছেন কৃতি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বেশ কিছু বই পড়ছেন কৃতি।

প্রসঙ্গত, সদ্যই 'ভেদিয়া'র শুটিং শেষ করেছেন। হাতে আদিপুরুষসহ আরো বেশ কিছু সিনেমার শুটিংয়ের শিডউল রয়েছে তার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা