ফাইল ফটো
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে 

বাউল শিল্পী শাহ আবদুল করিম’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফাল্গুন ২, ১৪২৯ বঙ্গাব্দ। ২৩ রজব ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঘটনাবলি :

৫৯০ দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

৭০৬ বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।

১৭৬৪ স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৯৮ রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৮৩৫ আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।

১৮৬২ আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।

১৯৪২ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে। জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়।

১৯৮৯ সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।

আরও পড়ুন : সাদুল্লাপুরের ফুলচাষীরা প্রস্তুত

জন্ম :

১৫৬৪ গ্যালিলিও গ্যালিলি, ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৭১০ পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা।

১৭৫৯ ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৮২০ সুসান বি. অ্যান্থনি, মার্কিন সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার আন্দোলন ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী।

১৮২৫ কার্টার হ্যারিসন সিনিয়র, মার্কিন রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র।

১৮৬১ আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক।

১৮৭৪ আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী।

১৯১৬ শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন তিনি। এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুর করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়। কয়েক বছর আগেও এসব গান শুধু ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী এ গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে আবদুল করিম দেশব্যাপী পরিচিতি লাভ করেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম-ভালোবাসার কথার পাশাপাশি তার গান কথা বলে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। ২০০১ সালে একুশে পদক লাভ করেন তিনি।

১৯২১ রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯৩৫ সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, নারীবাদী তাত্ত্বিক।

১৯৪০ হামজা হাজ, ইন্দোনেশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার নবম উপরাষ্ট্রপতি।

আরও পড়ুন : জাতীয় গ্রন্থাগার দিবস

মৃত্যু :

৭০৬ লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট।

৭০৬ তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট।

১১৪৫ দ্বিতীয় লুসিয়াস, পোপ।

১৮৪২ আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।

১৮৬৯ মির্জা গালিব, ভারতীয় কবি।

১৯৪৮ সুভদ্রা কুমারি চৌহান, ভারতীয় কবি।

১৯৫৯ ওয়েন উইলান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

১৯৮৮ রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ হেনরি ওয়ে কেন্ডাল, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০০২ হাওয়ার্ড‌কে স্মিথ, মার্কিন সাংবাদিক ও অভিনেতা।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা