ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নীলুফার ইয়াসমিনের জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ‘অনুসন্ধানী পাঠ’ না পড়ানোর নির্দেশ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাঘ ৩০, ১৪২৯ বঙ্গাব্দ। ২১ রজব ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

ঘটনাবলী :

১২৫৭ - হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।

১৬০১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।

১৬৩৩ - ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে আসেন।

১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

১৭৮৮ - ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।

১৮৩২ - লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।

১৮৮০ - টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।

১৮৮২ - কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।

১৮৮৩ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।

১৮৯০ - বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।

১৯৩৪ - সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।

১৯৫৫ - ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।

১৯৬০ - ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।

১৯৭২ - বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।

১৯৭২ - ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।

১৯৮২ - গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।

১৯৮৫ - ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।

১৯৯০ - জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।

২০০৭ - সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

জন্মদিন :

১৫৯৯ - পোপ সপ্তম আলেক্সান্ডার (মৃত্যু ১৬৬৭)।

১৮৭৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ.১৯৪৯)

১৮৮৫ - বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি (মৃত্যু ১৯৮২)।

১৮৯১ - গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক (মৃত্যু ১৯৪২)।

১৮৯২ - রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল (মৃত্যু ১৯৫৪)।

১৯১১ - ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক (মৃত্যু ১৯৮৪)।

১৯১৩ - খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ (মৃত্যু ১৯৮২)।

১৯১৫ - অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।

১৯১৯ - মনিরউদ্দীন ইউসুফ, কবি ও প্রাবন্ধিক।

১৯২১ - আহমদ শরীফ, বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী।

১৯২৮ - গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।

১৯২৯ - গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।

১৯৪৮ - নীলুফার ইয়াসমিন, কণ্ঠশিল্পী।

নীলুফার ইয়াসমিনের জন্ম ১৯৪৮ সনের ১৩ ফেব্রুয়ারি কলকাতায়। পাঁচ বোনদের মধ্যে তিনি চতুর্থ। বড় বোন ফরিদা ইয়াসমিন ও মেজো বোন ফওজিয়া ইয়াসমিন (ফওজিয়া খান) প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী। সেজো বোন শিক্ষা বিষয়ে ডক্টরেট ডিগ্রিধারী নাজমা ইয়াসমীন হক। তিনি ধানমন্ডি রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (ইংলিশ মিডিয়াম)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। ছোট বোন সাবিনা ইয়াসমিন প্রখ্যাত কণ্ঠশিল্পী।

আরও পড়ুন: অখুশি হওয়ার কিছু নেই

মৃত্যুবার্ষিকী :

৮৫৮ - কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা (জন্ম ৮১০)।

৯০৪ - ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা।

৯৪২ - মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা।

১১৩০ - পোপ দ্বিতীয় হনোরিয়াস।

১৫৮৫ - অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত (জন্ম ১৫১৫)।

১৭২৭ - উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ১৬৬৬)।

১৮৮৩ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।

১৯৫০ - রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক।(জন্ম ১৮৭৫)

১৯৬৪ - অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।(জ.১৮৯০)

১৯৬৯ - পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।(জ.১৯০৩)

১৯৭৪ - উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ। (জ.১৯১২)

১৯৭৭ - সাংবাদিক আবদুস সালাম মৃত্যুবরণ করেন।

১৯৮৬ - বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন ।(জ.০৫/০২/১৮৯৪)

১৯৯৬ - মার্টি‌ন বেলসাম, আমেরিকান অভিনেতা (জন্ম ১৯১৯)

২০১২ - হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা (জন্ম ১৯৫২)

২০১৫ - কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক (জন্ম ১৯৪৬)

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা