বিনোদন

দাম বাড়ছে পূজা হেগড়ের

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সফল অভিনেত্রী পূজা হেগড়ে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন। এখন বলিউডেও তিনি দারুণ ব্যস্ত।

পূজার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরই মধ্যে ফের নিজের দাম বাড়ালেন এই অভিনেত্রী।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরোমুলো’। এই সিনেমায় প্রায় দেড় কোটি টাকা নিয়েছেন তিনি। এরপর অন্য এক সিনেমার পারিশ্রমিক বাড়িয়ে ২ কোটি নেন। এবার ‘থালাপতি’ বিজয়ের সঙ্গে একটি সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন পূজা। ভারতীয় সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।

দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা একমাত্র ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এবার সেই তালিকায় পূজাও নাম লেখালেন।

প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সিনেমাতেও দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’এবং রাম চরণের সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই তারকা অভিনেত্রী।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা