বিনোদন

আইসিইউতে অভিনেত্রী কবরী

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত কিংবদন্তী অভিনেত্রী কবরী সারোয়ারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ এপ্রিল করোনা পজেটিভ রেজাল্ট শোনার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন কবরী। সেখানেই চলছিলো চিকিৎসা। কিন্তু বুধবার দিবাগত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।

নূর উদ্দিন বলেন, বুধবার দিবাগত রাত থেকেই তার অবস্থার অবনতি হয়। অক্সিজেন উঠানামা করতে শুরু করে। আইসিইউতে নেয়া জরুরি হয়ে পড়ে। কুর্মিটোলা হাসপাতালে সিট খালি না থাকায় আমরা আরো বেশ কয়েকটি হাসপাতালে আইসিইউ’র সিট খালি আছে কিনা খোঁজ নেই, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিলো না। সবশেষে আজ দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউতে সিট খালি থাকায় এখানে নিয়ে আসা হয়।

তিনি জানান, এখন তিনি এখানকার চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তারা ম্যাডামের চিকিৎসার ফাইলগুলো দেখছেন। সে অনুযায়ী ব্যবস্থা নিবেন।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা