বিনোদন

করোনায় নাজেহাল ফাতিমা সানা

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত আমির খানের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘দঙ্গল’। এই সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন ফাতিমা সানা শেখ।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। মরণঘাতী এই ভাইরাসে পুরো নাজেহাল তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

বিছানায় শোয়া অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ফাতিমা সানা শেখ লিখেছেন, ‘কোভিডে নাজেহাল। স্বাদ ও গন্ধ পাচ্ছি না। শরীর খুবই ব্যথা করছে।’

এর আগে সোমবার (২৯ মার্চ) ইনস্টাগ্রামে এক পোস্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ‌্য জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সমস্ত নিয়ম মেনে বাড়িতে নিজেকে আলাদা রেখেছি। আপনাদের উদ্বেগ ও শুভকামনার জন‌্য সবাইকে ধন‌্যবাদ।’

‘দঙ্গল’ সিনেমার সফলতা পেলেও তারপরেই ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় ব্যর্থ হন সানা। এরপর প্রায় দুই বছর বিরতিতে ছিলেন। গত বছর তার ‘লুডো’ ও কিছুদিন আগে তার ‘সুরজ পে মঙ্গল ভারি’ সিনেমাটি মুক্তি পায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা