বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে এলেন যারা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। আর সহ-সভাপতি হয়েছেন ছটকু আহমেদ।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

সমিতির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কবিরুল ইসলাম রানা, সাংগঠানিক সম্পাদক রাকিবুল আলম রাকিব, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নোমান রবিন এবং প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. আনোয়ার সিরাজী।

নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে ৪৪ জন প্রার্থী অংশ নেন।

২০২১-২০২২ সালের মেয়াদের এ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১। এর মধ্যে ভোট দিয়েছেন ২৮২ নির্মাতা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা