বিনোদন

করোনায় আক্রান্ত আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়াকরে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তবে করোনামুক্ত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি একজন নির্মাতার সঙ্গে দেখাও করেছেন তিনি। এই সময় গাড়িতে থাকা অবস্থায় ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন রণবীর।

গুঞ্জন শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে আলিয়াও সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তখন কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছিলেন আলিয়া। ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আপনাদের উদ্বেগ ও ভালোবাসা মাখানো বার্তাগুলো পড়েছি। আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এসেছি। আইসোলেশনে থেকে ও আমার চিকিৎসকের সঙ্গে আলোচনার পর কাজে ফিরেছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদ থাকার চেষ্টা করছি। আপনারাও তাই করুন।’

বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা