বিনোদন

টাকা বানানোর মেশিন ছিলাম : রিমি সেন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রিমি সেন। ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিমি সেন। এতে সিনেমা জগত থেকে বিরতি, আর্থিক সমস্যা ও সিনেমা নিয়ে তার চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন।

মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেন রিমি। শুরুতে শুধু টাকার জন্যই কাজ করতেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ছোটবেলাতেই কাজ শুরু করি। তখন স্কুলে পড়তাম। সংগ্রাম করতে হয়েছে কারণ অনেক ছোট থাকতেই আর্থিক সমস্যায় পড়েছিলাম। তখন তো কাজ করতাম। আমি ছিলাম টাকা বানানোর মেশিন। আমার লক্ষ্য ছিল টাকা উপার্জন এবং আর্থিকভাবে স্বচ্ছ্বল হওয়া। তখন এটি খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম ছিল। আমি তারকা খ্যাতি কিংবা মনোযোগ চাইনি। কখনো তা চাইনি। মুখে মেকআপ দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে ক্যামেরার পেছনে প্রযোজক অথবা পরিচালক হিসেবেই বেশি খুশি।’

স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন রিমি। তবে সব সময়ই নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার যখন পছন্দ হয়নি কাজ করিনি। এখন আমার পছন্দ হয়েছে করছি। যদি কখনো আমার পছন্দ না হয় আবার চলে যাব। আমি গর্বিত যে, নিজের মতো করে জীবনযাপন করি। আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। পরিস্কার স্লেট নিয়ে বের হয়েছি যেন পরিস্কারভাবে ফিরতে পারি।’

বিগ বস রিয়েলিটি শো ব্যতীত কোনো সিনেমা টাকার জন্য করেছেন কিনা প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘আমি হর্ন ওকে প্লিজ সিনেমা টাকার জন্য করেছিলাম। এই একটা সিনেমার কথাই আমার মনে পড়ে যেটি শুধু টাকার জন্যই করেছি। অন্য সব সিনেমাগুলো ভালো ছিল।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা