বিনোদন

করোনায় আক্রান্ত ‘দঙ্গল’ কন্যা ফাতিমা

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা দঙ্গলকন্যা খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে ‘দঙ্গল কন্যা’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। ওই নামে এখনো তিনি বলিউডে সুপরিচিতি। এবার সেই ফাতিমা হলেন করোনায় আক্রান্ত। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাতিমাই জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যারা আমার সুস্থতা কামনা করছেন, তাদের ধন্যবাদ।’

এর আগে গত ২৪ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান ফাতিমার পর্দার বাবা আমির খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঘরবন্দি রয়েছেন বলিউডের আরও বেশ কয়েকজন তারকা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা