বিনোদন

সকল জল্পনার অবসান হতে চলেছে

সান নিউজ ডেস্ক : নিকের সঙ্গে প্রিয়াংকার বিয়ে ছিল স্বপ্নের মতো। দেশি মেয়ের বিদেশি বর নিয়ে মাতামাতি হয়েছে অনেকটাই। বিয়ের কয়েক বছর হতে না হতেই এবার তার পরিবর্তী পদক্ষেপের কথা জানতে চাইছেন সকলে। তবে কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনের কথাই এখানে বলা হচ্ছে। তিনি কবে মা হচ্ছেন? এখন এই প্রশ্নই উঠে আসছে প্রিয়াংকার সামনে।

এই প্রশ্ন করলেন বিশ্বখ্যাত সঞ্চালক ওপরা উইনফ্রে। ওপরার নতুন টক শো সুপার সোলে এবার অতিথি হিসেবে দেখা মেলে এই নায়িকার। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছে যে কবে তিনি মা হতে চলেছেন! আপাতত দেখা মিলেছে অনুষ্ঠানের ঝলক।

প্রিয়াংকার পুর্নাঙ্গ সাক্ষাৎকার দেখা যাবে ২০ মার্চ। আর সেদিনই হবে জল্পনার অবসান, উত্তর মিলবে প্রশ্নের! কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াংকার আত্মজীবনী আনফিনিশড। তাই নিয়ে প্রচারে ব্যস্ত ছিলেন পিগি চপস। এবার নিকের এ্যালবাম স্পেসম্যান মুক্তি পেয়েছে। এখন প্রিয়াংকাও ব্যস্ত স্বামীর এই এ্যালবামের প্রচারে।

তারই মধ্যে শোনা যাবে সন্তান নিয়ে তার ও নিকের পরিকল্পনার কথা। এর আগে ওপরা উইনফ্রের সঙ্গে প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের সাক্ষাৎকার নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ব্রিটেনের রাজবাড়ি সম্পর্কে মুখ খুলেছেন মেগান। রাজবাড়ির বেশ কিছু কুসংস্কার ও প্রাচীন মনোভাবে উঠে এসেছে ডায়না পুত্র ও তার স্ত্রীর কথায়।

সেই নিয়ে জোরদার চর্চা চলেছে। পরবর্তী অতিথি তালিকায় থাকছেন প্রিয়াংকা চোপড়া। এর আগে আরও এক বলিউড অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছিল ভারতীয় সংস্কারের কথা৷ তিনি হলেন ঐশ্বরিয়া রাই। তখনও তিনি বচ্চন ঘরনি হননি। নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন ওপরার সঙ্গে। এমনকি শো’তে তিনি শাড়ি পরা দেখিয়েছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা