বিনোদন

আবারও নববধূর সাজে সানি লিওন

বিনোদন ডেস্ক: সাবেক পর্ন স্টার এবং বলিউড অভিনেত্রী সানি লিওনের প্রতি পুরুষদের বাড়তি আকর্ষণ কাজ করা নতুন কিছু নয়। সানি কখন কি করছেন, কোথায় যাচ্ছেন এসব জানতে যেন তার ভক্তরা উদগ্রীব হয়ে থাকে।

আর বোধহয় এ কারণে সানিও তার ভক্তদের হতাশ করেন না। তাকে কম-বেশি অধিকাংশ সময় সামাজিক মাধ্যমে সক্রিয় হতে দেখা যায়। তাইতো মার্চের প্রথম দিনেও ফেসবুকে ভক্তদের জন্য বিশেষ পোস্ট করে ঝড়ও তুললেন।

পোস্ট করা পাঁচটি ছবিতে সানিকে দেখা যাচ্ছে একদম পাশ্চাত্যের নববধূর সাজে। যেখানে সাদা রঙের বিয়ের গাউন পরে রয়েছেন তিনি। সঙ্গে স্টাইলিশ চুলের বাহার, বিয়ের কনের মতো মেকআপ, ম্যাচিং করা সাদা রঙের কানের দুল তাকে আরও আবেদনময়ী করে তুলেছে।

আর এই ছবি দেখে অনেকে মনে করছেন সানি লিওন কি তাহলে আবারও বিয়ে করতে চলেছেন? স্বামী ড্যানিয়েল ওয়েবরকে তালাক দেওয়ার কথা তো কোথাও শোনা গেল না। তাহলে কাহিনী কী ?

Marry me 👰 @ Poovar Island Resort

Posted by Sunny Leone on Sunday, February 28, 2021

ছবিগুলো দেখে কিন্তু একেবারেই তা বোঝার উপায় নেই এর পেছনের কথা। কারণ ক্যাপশন বলছে অন্য কথা। ছবির সঙ্গে ‘ম্যারি মি’ বলে ক্যাপশন লিখে একটু মজা নিয়েছেন সানি। তবে সাদা রঙের বিয়ের গাউন পরে সানি লিওন ফটোশ্যুট করেছেন বলেই মনে করেন তার ভক্তরা।

সানির এমন কাণ্ডে ভক্তরা বলছেন- সম্ভবত এমটিভি'র জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিংয়ের জন্যই নাকি তার এমন কনের সাজ নিয়ে ক্যামেরার সামনে আসা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা