আলিয়াকে লুপে নিলেন ভক্তরা 
বিনোদন

আলিয়াকে লুপে নিলেন ভক্তরা 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সিনেমা ‘হাইওয়ে’র ৭ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি আলিয়া ভাটের ‘হাইওয়ে’ সিনেমার দ্বিতীয় দিনের শুটিংয়ে যাওয়ার সময়কার। আলিয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। এ ছাড়া সিনেমাটি পরিচালনা করেন বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলী। সিনেমাটি ২০১৪ সালে মুক্তি দেয়া হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তির ৭ বছরে পা দিয়েছে। ‘হাইওয়ে’ সিনেমাটি ব্যবসাসফল না হলেও এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন আলিয়া ভাট। সাত বছর পর সিনেমার শুটিংয়ের একটি ছবি শেয়ার দিলে আলিয়া ভক্তরা লুপে নেন।

আলিয়া ও রণদীপের অসাধারণ অভিনয়ের পাশাপাশি গল্পের কারণে বছরের পর বছর ধরে সিনেমাটি সবার মনে জায়গা করে নিয়েছে। ‘হাইওয়ে’ সিনেমাটিকে আলিয়ার ক্যারিয়ার-সেরা অভিনীত সিনেমা হিসেবে ধরা হয়। এত অল্প বয়সে আলিয়া চরিত্রের জন্য এমন কঠোর পরিশ্রম করার জন্য ব্যাপক প্রশংসিত হন। এ ছাড়া এই সিনেমার সংগীত আয়োজনের দায়িত্বে ছিলেন সংগীত মাস্টার এ আর রাহমান।

‘হাইওয়ে’র সপ্তম বার্ষিকী উপলক্ষে আলিয়াকেও একটি ভিডিও শেয়ার করতে দেখা যায়। ভিডিওতে আলিয়াকে দেখা যায়, গাড়িতে বসে এই সিনেমার জনপ্রিয় গান ‘পটাকা গুড্ডি’ শুনছেন। গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় দুই বোন সুলতানা ও জ্যোতি নোরান; যাদের সংক্ষেপে সবাই নোরান সিস্টার নামে চেনেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা