বিনোদন

‘আমি নাকি নাসিরের প্রেমিকা ছিলাম’

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসিরের বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নতুন করে বিতর্কে জড়ালেন মডেল মারিয়া মিম। নাসিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা ওঠাই এর জবাবও দিলেন তিনি।

এদিকে বিয়ে করে সংসারী হয়েছেন মারিয়া মিম। হঠাৎ করে সেই সম্পর্ক চুকেবুকে এখন শোবিজে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। যখন মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, সেই সময় জড়ালেন নতুন বিতর্কে।

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তার নাকি প্রেমের সম্পর্ক। আবার কেউ কেউ বলছেন নাসির তার প্রাক্তন প্রেমিক। আর এ নিয়ে নানাভাবেই বিব্রত হচ্ছেন মারিয়া মিম। এনিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্নজন ফোন দিয়ে নাসির সম্পর্কে নানা কথা জিজ্ঞেস করছে। আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে এসব জিজ্ঞেস করছে কেন?

এনিয়ে ফেসবুকেও একটি পোস্ট লিখেছেন, নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফ এর কাহিনী সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে?

বিষয়টা আসলে কি, কেনইবা নাসিরের সঙ্গে আপনার সম্পৃক্ততার কথা আসছে? প্রশ্নের জবাবে মিম বলেন, নাসিরের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল। অল্প কিছু মানুষ অবশ্য সেই আকদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল। সেখানে গিয়েছি। নাসিরের সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। ওসব ফেসবুকে পোস্ট করার পর থেকেই যন্ত্রণায় পড়েছি। মানুষ কদিন থেকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলছিল। আর শনিবার নাসিরকে নিয়ে নতুন খবর প্রকাশ হবার পর আরো শুরু হয়েছে- আমি নাকি নাসিরের প্রেমিকা ছিলাম।

তাহলে নাসিরের সঙ্গে আপনার সম্পর্ক কি প্রশ্নের উত্তরে মিম বলেন, স্রেফ বন্ধুত্ব। নাসির আমার বন্ধু। সেই হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এর বাইরে কিছু না। বন্ধুর সঙ্গে কিছু ছবি তুলেছি, এই যা- এর বাইরে কিছু নয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সারাদিনই আলোচনাতে ছিলেন নাসির ও তার সদ্য বিবাহিত স্ত্রী। তামিমা সুলতানা শবনম তাম্মি নামের যে নারীর সাথে তার বিয়ে হয়েছে তিনি নাকি ১১ বছরের সংসার ফেলে গাঁটছড়া বেঁধেছেন জাতীয় দলের এই ক্রিকেটারের সাথে। এমনকি তালাকও দেননি আগের স্বামীকে। আগের স্বামীর ঘরে রয়েছে তার আট বছর বয়সী এক মেয়ে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা