বিনোদন

ভারতে আরেক অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক: ভারতে চলচ্চিত্র জগতে একেরপর এক রহস্যময় মৃত্যু যেন লেগেই আছে। গত বছর সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পুরো বলিউডকে কাঁদিয়ে গেছে। কিছুদিন আগে 'এমএস ধোনি' সিনেমার সুশান্তরই সহ অভিনেতা সন্দীপ নাহার ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেন।

আার এর মাঝে এবার শোনা গেল তামিল অভিনেতা ইন্দ্র কুমারের মরদেহ তারই এক বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তামিলনাড়ুর পেরম্বালুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অভিনেতার দেহ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

ইন্দ্র কুমার শ্রীলঙ্কা থেকে আগত তামিল ছিলেন। চেন্নাইতে একটি শরণার্থী ক্যাম্পে থাকতেন তিনি। মৃত্যুর আগের দিনও বন্ধুর সঙ্গে ছবি দেখতে গিয়েছিলেন অভিনেতা। ফিরতে রাত হওয়ায় সেই বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিলেন ইন্দ্র। পরদিন সকালে সেখান থেকেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। অভিনেতার বন্ধু খবর দিলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তে পাঠায়।

বেশ কয়েকটি তামিল ধারাবাহিকে অভিনয় করেছেন ইন্দ্র। জানা যাচ্ছে, বিনোদন জগতে নিজের ছাপ ফেলতে না পারায়, চিন্তিত ছিলেন তিনি। এ ছাড়াও বৈবাহিক জীবন নিয়েও নাকি অশান্তিতে ছিলেন ইন্দ্র। অভিনেতার একটি সন্তানও রয়েছে।

এখনও পর্যন্ত ইন্দ্রর অস্বাভাবিক মৃত্যুর কারণ অজানা। কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি অভিনেতার বন্ধুর ফ্ল্যাট থেকে। আপাতত একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চালাচ্ছে পুলিশ।

বলিউড ছাড়াও কয়েক মাসে একাধিক মৃত্যুর সাক্ষী তামিল টেলিভিশন ইন্ডাস্ট্রি। চিত্রা নামের এক ভিডিয়ো জকিকে একটি হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তামিল অভিনেতা শ্রীবাস্তব চন্দ্রশেখরও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা