বিনোদন

ভাষার দিনে নভেরা আহমেদকে জয়ার স্মরণ

নিজস্ব প্রতিবেদক: সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রফিক, সালাম, বরকতদের নাম উল্লেখ করে স্মরণ না করলেও এদিন অভিনেত্রী জয়া আহসান স্মরণ করেছেন বাংলাদেশি ভাস্কর নভেরা আহমেদকে। অনেকে অবশ্য শহীদ মিনারের মূল নকশাকারী হিসেবে নভেরাকে মনে করেন।

জয়া আহসান ২১ ফেব্রুয়ারি দিনটা শুরুর দিকে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি নভেরা আহমেদকে উল্লেখ করেছেন। সেখানে সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি হাতের উপর ‘অ’ অক্ষরটি বসানো। যেন সেই অক্ষরটিকে রক্ষা করছে ওই হাতকে।

নভেরা আহমেদ, ছবি সংগৃহীত

১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা, আন্দোলনের শহিদদের কথা, ১৯৭১-এর মুক্তি যুদ্ধের কথাও মনে করিয়ে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমাদের ভাষার দাবির ভেতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি। পাকিস্তানি শাসকেরা সেটা ঠিকই বুঝেছিল। তাই দুই-দুইবার তারা ভেঙে দিয়েছিল আমাদের প্রাণের শহীদ মিনার। একবার বায়ান্নোয়, আরেকবার একাত্তরে। ভেঙে দিয়েছিল, কিন্তু মোটেই নিশ্চিহ্ন করতে পারেনি। বাঙালির ভাষা শহীদ দিবস আজ বিশ্বজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে আজ সবার ভাষার দাবির কথা বলে।

নভেরা আহমেদের নকশা করা শহীদ মিনারের ভাস্কর্যের আদলও আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে শহীদ মিনারের রেপ্লিকা নেই। লাখ খানেকের কাছাকাছি। এখন আর সেটি শুধু বাংলাদেশের সীমানাতেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক ভারতেই ১৪-১৫টি। আরও আছে আমেরিকায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, বেলজিয়ামে। বাংলাদেশের বাইরে সব মিলিয়ে প্রায় ২৫টির মতো। হচ্ছে আরও বেশ কিছু দেশে। আমার বিশ্বাস আরও হবে। মায়ের ভাষার প্রতি ভালোবাসা কার না বুকে আছে!

এই শহীদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালোবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে।’

জয়ার পোস্টের মন্তব্যের ঘরে, অধিকাংশই তাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা